২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মতো জাপানের রাজধানী টোকিওতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ-সমাবেশ করেছে মার্কিনিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম  নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 06:53 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

মঙ্গলবার সকালে জাপানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে প্রবাসী আমেরিকানরা অংশ নয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  জারি করা সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভে মার্কিনিরা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়।

‘অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে বৃহত্তর করেছে’/কোনও মুসলমান নিষিদ্ধ নয়/ আমরা মুসলমানদের পাশেই রয়েছি’ স্লোগান সম্মলিত প্লাকার্ড অনেকের হাতেই দেখা যায়।

আয়োজকরা বলেন, আমরা ট্রাম্পের নতুন নীতিতে একমত নই। যুক্তরাষ্ট্রে চলমান ট্রাম্প বিরোধী আন্দোলনে সংহতি জানাতেই আমরা টোকিওয় একত্রিত হয়েছি।

এটি অনৈতিক ও মানবতা বিরোধী উল্লেখ করে আয়োজকরা বলেন, আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্প অচিরেই তার ঘোষণা প্রত্যাহার করে নেবেন।

ওদিকে, জাপান সরকার ট্রাম্পের ওই ঘোষণার পর জাপান এয়ারলাইন্স (জাল) ও অল নিপ্পন এয়ারলাইন্স (এনা)  এ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ফ্লাইটে নিষিদ্ধ ঘোষণা করেছে।