পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি হত্যা
অধিকৃত পশ্চিম তীরে এক সংঘর্ষে ইসরায়েলের সেনারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা।
অন্যদিকে, ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “জেনিন শরণার্থী শিবিরে শনিবার রাতে অভিযান চালানোর সময় ফিলিস্তিনের দাঙ্গাকারীরা ইসরায়েলি সেনাদের উপর হামলা করে এবং পাইপ বোমা নিক্ষেপ করে।”
“জবাবে তাদের লক্ষ্য করে সেনারা গুলি চালায়।”
ফিলিস্তিনের একটি হাসপাতালের কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
