২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরায় ফের প্রাচীন স্থাপনা ধ্বংস করেছে আইএস

সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে রোম আমলে তৈরি অ্যাম্ফিথিয়েটারটি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ধ্বংস করেছে বলে জানিয়েছেন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2017, 05:08 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দ্বিতীয়-শতাব্দীতে নির্মিত অ্যাম্ফিথিয়েটারটির প্রবেশদ্বার এবং সেটির চারপাশ ঘিরে থাকা টেটরাপাইলন (চারটি পিলারের উপর নাকশা করা ছাদ) গুলো ধ্বংস করা হয়েছে।

আইএস  প্রথমবার ২০১৬ সালের মার্চে ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের অংশ পালমিরা নগরী দখল করে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

১০ মাস পর রুশ বাহিনীর সহায়তায় সিরীয় সরকারি বাহিনী তাদের পালমিরা থেকে হটিয়ে দিয়েছিল। কিন্তু গত বছর  ডিসেম্বরে আইএস  পুনরায় পালমিরার দখল নেয়।

সিরিয়ার প্রধান প্রত্নতাত্ত্বিক মামুন আব্দুল করিম বার্তা সংস্থা রয়টার্সকে আইএস  এর  নতুন করে চালানো সর্বশেষ এ ধ্বংসযজ্ঞের বিষয়টি জানিয়েছেন। তবে আইএস  কবে রোমান অ্যাম্ফিথিয়েটারটি ধ্বংস করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

গত মাসে সিরীয় বাহিনীর কাছ থেকে আইএস এর পালমিরা এবং নিকটবর্তী শহর  তাদমুর পুনর্দখলের  সময়ও  অ্যাম্ফিথিয়েটারটি অক্ষত ছিল।

একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, পালমিরার কাছের একটি জাদুঘরের বাইরে বৃহস্পতিবার আইএস চারজনের শিরশ্ছেদ এবং আট জনকে গুলি করে হত্যা করে।