২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলেবেস সাগরের তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপিন্সের কাছে সেলেবেস সমুদ্রের তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 01:41 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে জোলো দ্বীপের কাছে এই ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

শক্তিশালী এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দ্বীপটি থেকে ২১৩ কিলোমিটার দূরে, সমুদ্র তলদেশের ৬১৭ কিলোমিটার গভীরে।

ফিলিপিন্সের ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমে আসেনি।

রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়। এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূমিকম্প বিবেচনা করা হয়।

এই হিসাবে সেলেবেস সমুদ্রের তলদেশের এই ভূমিকম্প ছিল ভয়াবহ মাত্রার।