২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডি বিমানবন্দরে প্রাণীদেরজন‌্য বিলাসবহুল টার্মিনাল

বিমান পরিবহনে পোষা প্রাণীর আরাম, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে চালু হচ্ছে বিলাসবহুল টার্মিনাল, যার নাম দেওয়া হয়েছে 'এআরকে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 04:22 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিষয়ক সংবাদ সংস্থা প্যাসেঞ্জারস টার্মিনাল টুডে ডটকম ওই টার্মিনালের নির্মাতা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেইসব্রুক ক্যাপিটালের বরাত দিয়ে জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহেই 'এরআরকে' চালু হবে।

এক লাখ ৭৮ হাজার বর্গফুট বা সাড়ে ১৪ একর জমির ওপর নির্মিত টার্মিনালটির নির্মাণ ব্যয় সাড়ে ছয় কোটি ডলার। বিশ্বের কোন বিমানবন্দরে এ ধরনের টার্মিনাল এটিই প্রথম।

রেইসব্রুক ক্যাপিটালের প্রধান জন কাটিচালি জানিয়েছেন, প্রতিবছর প্রায় ৫ হাজার ঘোড়া, কুকুর-বিড়ালসহ প্রায় ১০ হাজার ছোট প্রাণী এবং এক লাখেরও বেশি পাখি বিমান পরিবহনের সময় 'এআরকে'বিশ্রামাগারের সুবিধা নিতে পারবে।  

'জেএফকে' বিমানবন্দরে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত 'ভেটপোর্ট' টার্মিনাল দিয়েই এতদিন পোষা পশু-পাখিসহ বিভিন্ন ধরনের প্রাণীদের বিমান পরিবহন ব্যবস্থা চালু ছিল;'এআরকে' এরই বিকল্পহবে।

এতে বিভিন্ন প্রাণীদের জন্য বরাদ্দ করা কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, একটি পশু বা প্রাণীর শ্বাস-প্রশ্বাসের সময় অন্যটির কোন সমস্যা হবে না। প্রাণীদের গরম-ঠাণ্ডার যন্ত্রণা পোহাতে হবে না। এছাড়া বিমানবন্দরে খুব সহজেই এসব প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে।

'ভেটপোর্ট' দিয়ে একেকটি প্রাণীকে কার্গোতে উঠানোর জন্য ৪-৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু'এআরকে' টার্মিনালে প্রাণীরা সরাসরি উড়োজাহাজেপৌঁছাতে পারবে। ফলে এটি চালু হলে বিমান পরিবহনে প্রাণীদের নিয়ে দীর্ঘ অপেক্ষার সময়ও অনেক কমে আসবে।