২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে পাতাল ট্রেনেও ফ্রি ইন্টারনেট

নিউ ইয়র্ক শহরের পাতাল রেলের ২৭৯টি স্টেশনে বিনামূল‌্যে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 02:35 AM

Updated : 19 Aug 2022, 03:25 PM

এছাড়া ১৫০টি স্টেশন থেকে নদীর নীচ দিয়ে ট্রেন চলাচলকালেও ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

এর মধ‌্য দিয়ে নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম সব এলাকা, হোটেল-মোটেল এবং পার্কগুলোতে ফ্রি ইন্টারনেট সুবিধার সঙ্গে যুক্ত হলো পাতাল ট্রেন।

মেট্রপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি (এমটিএ) পাতাল ট্রেনের সব স্টেশন ও চলতি পথে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর প্রকল্পের অনুমোদন দেয় ২০০৭ সালে। কয়েক সপ্তাহ আগে ম্যানহাটানের চলতি পথসহ সব জায়গায় বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু হয়।

রেলেও সে কর্মসূচির সম্প্রসারণ ঘটায় পর্যটকদের কাছে এই সিটির আকর্ষণ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া পাতাল ট্রেনে অপরাধ ঠেকাতেও মোবাইল ফোন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সিটি প্রশাসন।