২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশীয় পর্যটক বোটে আগুনে নিহত ২৩

ইন্দোনেশিয়ার একটি পর্যটক বোটে আগুন লেগে ২৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2017, 01:27 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

রোববার দেশটির রাজধানী জাকার্তা থেকে পর্যটকদের নিয়ে একটি দ্বীপে যাওয়ার পথে বোটটিতে আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বোটে প্রায় ২৫০ জন আরোহী ছিল।

বোটটি থেকে প্রায় ২০০র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

বোটটি যে দ্বীপের দিকে যাচ্ছিল সেই হাজার দ্বীপ পুলিশের মুখপাত্র ফেরি বুদিহারসো হতাহতের সংখ‌্যা নিশ্চিত করেছেন।

রোববার ভোরে উত্তর জাকার্তার মুয়ারা আংকে বন্দর থেকে জাহরো এক্সপ্রেস নামের বোটটি রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ‌্যেই তাতেআগুন ধরে যায়। বোটের বৈদ‌্যুতিক জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বুদিহারসো।