লেবাননে যাত্রীবাহী বাসে বোমা, নিহত ১
লেবাননের উত্তরে বেকা উপত্যাকা অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বুধবার সকালে আল-এইন শহরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানার বলছে, যাত্রীবাহী বাসটির ভেতরে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে শহরটির ডেপুটি মেয়র নিহত আর বাসটির চালক মারাত্মক আহত আহত হন।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র একে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে এতে ডেপুটি মেয়র নিহত ও তার ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন।
লেবানন-সিরীয় সীমান্ত থেকে ১৩ মাইল পশ্চিমে আল-এইন শহরটির অবস্থান।
