কাবুলে বোমা হামলায় আইনপ্রণেতা আহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় দেশটির একজন আইনপ্রণেতাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, ওই আইনপ্রণেতাকে লক্ষ করেই বোমা হামলাটি চালানো হয়।
বামিয়ান প্রদেশ থেকে নির্বাচিত আইনপ্রণেতা ফাকোরি বেহেস্তি ও তার ছেলে এই বিস্ফোরণে আহত হন বলে পার্লামেন্ট নিরাপত্তা বিভাগ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
হামলায় বেহেস্তিকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয়েছে। অপর একটি গাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের দোকানের জানালার কাচ ভেঙে গেছে।
গেল সপ্তায় দেশটিতে অপর একজন আইনপ্রণেতাকে লক্ষ করে চালানো আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান ওই আইনপ্রণেতা।
