২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ২য় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করতে সরানো হচ্ছে স্থানীয়দের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিরাপদে নিষ্ক্রিয় করতে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর আউসবার্গ থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণের জন্য এলাকা ফাঁকা করার এটিই সবচেয়ে বড় ঘটনা।

বিবিসি’র খবরে বলা হয়, ১ দশমিক ৮ টন ওজনের ব্রিটিশ বিস্ফোরকটি ১৯৪৪ সালে এক বিমান অভিযানে ফেলা হয়েছিল। সম্প্রতি এক নির্মাণ কাজের সময় বোমাটির খোঁজ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, বোমাটি নিষ্ক্রিয় করতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।  

বিবিসি ইউরোপের আঞ্চলিক সম্পাদক মাইক স্যান্ডার্স বলেন, নগর কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে চাইছে না, সেকারণেই বোমাটির দেড় কিলোমিটার এলাকার মধ্যে যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে।