‘দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বান’
জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি-মুন নিজের দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
চলতি ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিব হিসেবে বানের মেয়াদ শেষ হবে।
বিবিসি বলছে, বিশ্বের সর্বোচ্চ এই সংস্থার প্রধান হিসেবে শেষ সাংবাদিক সম্মেলনে বান বলেন, কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তিনি দক্ষিণ কোরিয়া ফিরে যাবেন। আর এরপর কী উপায়ে দেশকে সবচে ভালোভাবে সাহায্য করা যায় তা বিবেচনা করবেন।
দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১৭ সালের ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে।
অবশ্য, দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের বিষয়টি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। এটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
আর তা ঘটলে এটি হবে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রেসিডেন্টের জন্য মেয়াদ পূর্ণ করতে না পারার ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতে প্রেসিডেন্ট পার্কের অভিশংসন বহাল রাখলে তিনি ক্ষমতা থেকে বহিষ্কৃত হবেন। ছবি: রয়টার্স
দেশটির সাংবিধানিক আদালতে প্রেসিডেন্ট পার্কের অভিশংসন বহাল রাখলে তিনি ক্ষমতা থেকে বহিষ্কৃত হবেন।
আর এরপর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন দিতে হবে।
প্রসঙ্গত, সাংবিধানিক আদালতকে ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণা করতে হবে।
এদিকে, পার্কের আইনজীবী লি জং-হোয়ান বলেন, সাংবিধানিক আদালত উচিৎ হবে প্রেসিডেন্টের ক্ষমতা পার্কের কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া। কারণ, তাকে অপসারণে আনা অভিযোগ প্রমাণে তথ্য-উপাত্তের ঘাটতি রয়েছে।
