২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টিসহ দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট কয়েকবার হ্যাকারদের কবলে পড়েছে

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 08:20 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বুধবার রাতে বিষয়টি সামনে আসে। রাহুলের টুইটার পেজে হঠাৎ করেই থেকে একের পর এক অপমানকর টুইট পোস্ট হয়েছে৷ আক্রমণ করা হয়েছে খোদ রাহুল ও গান্ধী পরিবারকে৷

রাহুলের টুইটার অ্যাকাউন্টের পাশাপাশি তার ইমেইল অ্যাকাউন্ট, কংগ্রেসের টুইটার পেজ, কংগ্রেসের ওয়েবসাইট এবং তার সার্ভারও হ্যাকিংয়ের শিকার হয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে একথা জানানো হয়।

বিবিসি জানায়, এ ঘটনার পর দেশের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী।

কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাহুল এবং কংগ্রেসের টুইটার, মেইল ও ওয়েবসাইট হ্যাকের ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে এরই মধ্যে।

কংগ্রেসের অভিযোগ, এ হ্যাকিংয়ের সুযোগ আসলে তৈরি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেস আইনি পদক্ষেপ নিয়েছে।