২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারিতে ‘জড়িত ছিলেন’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে দুর্নীতি কেলেঙ্কারিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই ‘অনেকটাই ভূমিকা’ রেখেছেন বলে দাবি করেছেন কৌঁসুলিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2016, 10:49 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

পার্কের ঘনিষ্ঠ বন্ধু চই সুন-সিল এবং প্রেসিডেন্টের সাবেক দুই সহযোগী অভিযুক্ত হওয়ার পর প্রধান কৌঁসুলি লি ইয়ুং-রাইওল বলেছেন, ‘‘পার্ক ষড়যন্ত্রকারী হিসাবে এতে জড়িত ছিলেন।” তাকে খুব শিগগিরই জেরা করা হবে।

‘সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিস’ এর প্রধান লি ইয়ং-রিয়েল বলেন, প্রেসিডেন্ট পার্কের ঘনিষ্ঠ বন্ধু চই সুন-সিল এবং প্রেসিডেন্টের সাবেক সহযোগী আন চুং-বুম এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রেসিডেন্ট তার বন্ধু চিই সুন-সিল, অ্যান চুং-বুম ও জিঅং হো-সেঅংয়ের কুকর্মের সহযোগী ছিলেন এমন বেশ কিছু প্রমাণ হাতে পাওয়ার পর বিশেষ তদন্ত দল  তদন্ত কাজ শেষ করেছে।” 

পার্কের সাবেক সহযোগী জেঅং রাষ্ট্রীয় গোপন তথ্য চই এর কাছে ফাঁস করেছেন বলেও ইঙ্গিত দেন তিনি। কৌঁসুলির কার্যালয় থেকে দুর্নীতিতে জড়িত থাকার ঘোষণা পার্কের রাজনৈতিক জীবনের জন্য বড়  ধাক্কা।

এ ঘোষণা তার পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে আরও বেগবান করবে। তিনি অভিশংসনের মুখেও পড়তে পারেন।

যদিও পার্কের আইনজীবী দুর্নীতির সঙ্গে পার্কের জড়িত থাকার দাবি অস্বীকার করে বলেন, এটি পুরোটাই ‘কল্পনা’। কৌঁসুলিরা ‘কল্পনার বসত নির্মাণ করছেন’।

ব্লু হাউজের মুখপাত্র জুং ইউন-কুক বলেন, কৌঁসুলিদের এ ঘোষণা ‘অত্যন্ত অনভিপ্রেত’।