জাপানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
জাপানের পশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে।
শনিবারের এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে পশ্চিম জাপানের ওয়াকাইয়ামা প্রিফেকচারে ভূমিকম্পটি হয়, ভূমিকম্পটির উপকেন্দ্রও ওই একই এলাকায়।
জাপানের অবস্থান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকায়, ফলে সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।
