২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে তামার খনিতে ভূমিধসে নিহত ৩

তুরস্কের সিইর্ত প্রদেশের একটি তামার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 02:35 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

শুক্রবার সিইরত প্রদেশের সিরভান জেলার ম্যাডেনকয় খনির এ ঘটনায় আরো ১৩ খনিকর্মী আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গভর্নর দপ্তরের কর্মকর্তারা। আটকাপড়াদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী দলগুলো।

খনির মালিক পার্ক এলেকটির্ক জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

এক বিবৃতিতে খনি কোম্পানিটি জানিয়েছে, আরো ভূমিধস হতে পারে আশঙ্কায় খনিটির সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

গভর্নর দপ্তর জানিয়েছে, এক কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও অপর দুটি মৃতদেহের অবস্থান চিহ্নিত করা হয়েছে।

২০১৪ সালের মে-তে দেশটির পশ্চিমাঞ্চলীয় সোমা টাউনে কয়লা খনিতে এক বিস্ফোরণে ৩০১ জন নিহত হয়েছিলেন।