২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারবালার কাছে আত্মঘাতী হামলায় নিহত ৬

ইরাকের পবিত্র নগরী কারবালার পশ্চিম দিকের গ্রামীণ এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2016, 03:13 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

সোমবার আইন আল তমরের লোকজন ধর্মীয় একটি অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্ফোরণের আগে আত্মঘাতীর পাঁচ সহযোগীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এরপর একটি বাড়িতে আশ্রয় নেওয়া আত্মঘাতীকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেললে সে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। 

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে শিয়া মুসলিমদের বিভিন্ন পরবে কট্টরপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ধরনের অনেক আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।