মসুলের কাছে ২৯৫ জনকে অপহরণ করেছে আইএস
ইরাকের মসুল শহরের কাছে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা সাবেক ইরাকি নিরাপত্তা বাহিনীর ২৫৯ জনকে অপহরণ করেছে। পালিয়ে যেতে বাধ্য করেছে ১৫ শ’ পরিবারকে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি মঙ্গলবার একথা বলেছেন।
তিনি বলেন, লোকজনকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে কিংবা অপহরণ করা হয়েছে। তাদেরকে হয় মানব ঢাল হিসাবে ব্যবহার করা হবে নয়ত মেরে ফেলা হবে।
গত সপ্তাহে সিনজারে অন্তত ৩০ জন শেখকে অপহরণ করা হয় এবং শুক্রবার তাদের ১৮ জনকে মেরে ফেলা হয় বলে জানিয়েছিল জাতিসংঘ।
