২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নিয়োগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

সাবেক প্রেসিডেন্ট রহ-মু-হিয়ুন প্রশাসনের ঊর্ধ্বতন সেক্রেটারি কিম বিয়ং জুনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি হুয়াং কিউ-এনের স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী ছাড়াও ইম জং ইয়ংকে অর্থমন্ত্রী এবং পার্ক সং জো’কে জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পার্ক।

রাষ্ট্রীয় বিষয়ে এব বন্ধুর হস্তক্ষেপের বিষয়টি নিয়ে কেলেঙ্কারির মুখে পড়েছে পার্ক জিউন হাই এর প্রশাসন। এ সংকটের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী এবং নতুন অর্থমন্ত্রী নিয়োগ করলেন তিনি।

কিন্তু প্রশাসনে তার এ রদবদলে খুশী নয় বিরোধী দলগুলো। তারা বলছে প্রেসিডেন্ট পার্ক এর মধ্য দিয়ে রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছেন। যে রাজনৈতিক সংকটের কারণে পার্কের জনপ্রিয়তা সর্বকালের সবচেয়ে নিম্নে অবস্থান করছে।