২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে গুহায় ধস, ১০ পুণ্যার্থীর মৃত্যু

ব্রাজিলে একটি গুহার মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় গুহাটির ছাদের একাংশ ধসে পড়লে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে চারজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 10:18 AM

Updated : 12 Apr 2022, 03:12 AM

বিবিসি বলছে, ব্রাজিলের মধ্যাঞ্চলীয় টোকানটিনস প্রদেশের সান্তা মারিয়া শহরের কাছে কাসা দে পেদ্রো নামের গুহাটির ছাদের একটি অংশ বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার সময় গুহাটিতে প্রায় ৫০জন পুণ্যার্থী ছিলেন।

গুহার ছাদ ধসে পড়লে অনেক পুণ্যার্থী তার নিচে চাপা পড়েন। পাশাপাশি সবার মাঝে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর লেফটেনেন্ট এডভালদো গোমেজ আরাওজো জানিয়েছেন, সব লাশ এবং আহতদের উদ্ধার করা হয়েছে।

সান্তা মারিয়ার অবস্থান রিও দে জেনেইরো থেকে ১,২০০ মাইল উত্তর-পশ্চিমে।