২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ৩১ আইএস জঙ্গি নিহত: তুর্কি সামরিক বাহিনী

সিরিয়ার উত্তরাঞ্চলে ২৪ ঘন্টায় তুর্কি বাহিনীর সঙ্গে লড়াই ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৩১ জঙ্গি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Oct 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

তুর্কি সামরিক বাহিনী রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আখতারিন ও তুর্কমেন বারেহ গ্রামে ঢোকার চেষ্টার সময় ১৪ তথাকথিত জিহাদি নিহত হয়েছেন।

ওই গ্রাম দুটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

একই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।