২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের হৃদযন্ত্রের পরীক্ষার ফলাফল স্বাভাবিক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হৃদযন্ত্রের ধারাবাহিক পরীক্ষার ফলাফল স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন রামাল্লার চিকিৎসকেরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 12:34 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

বিবিসি বলছে, ৮১ বছর বয়সী আব্বাস শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় তাকে পশ্চিম তীরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আর এরপরই তার হৃদযন্ত্রের ধারাবাহিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়। সব পরীক্ষা-নীরিক্ষার ফলাফল স্বাভাবিক আসায় তাকে অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

দরোগ বিশেষজ্ঞ ডা. মোহামেদ আল-বাত্রাওয়ি সাংবাদিকদের বলেন, “তার হৃদযন্ত্র খুবই ভালো অবস্থায় রয়েছে এবং তাকে হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই।”

এর আগে ২০০৫ সালে ফিলিস্তিনের এই নেতার হৃদযন্ত্রের ধারাবাহিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়।

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি আরাফাত প্রতিষ্ঠিত ফাতাহ আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা।

পাশাপাশি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠায় তিনি সহায়তা করেছেন।