২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় বিদ্রোহী এলাকার অর্ধেক সরকারি বাহিনীর দখলে

সিরিয়ায় আলেপ্পোয় একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার প্রায় অর্ধেকই দখল করে নিয়েছে সিরিয়া সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, বৃহস্পতিবার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েইয়ে নতুন করে এ অগ্রগতি অর্জন করেছে সিরীয় বাহিনী।

এখন শহরের কেন্দ্রস্থলে বুস্তান আল-বাসা আবাসিক এলাকায় লড়াই তীব্রতর হচ্ছে। এ এলাকাটি আলেপ্পোর আরেকটি সম্মুখসারির এলাকা। এলাকাটি সরকার এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিভক্ত হয়ে আছে বহু বছর ধরে।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বুস্তান আল-বাসা এলাকাতেও লড়াইয়ে অগ্রগতি দাবি করেছে। তবে আলেপ্পোর একটি বিদ্রোহী গোষ্ঠীর এক কর্মকর্তা এ এলাকার লড়াইয়ে সরকারের অগ্রগতির এ দাবি অস্বীকার করেছেন।

সম্প্রতি কয়েক সপ্তাহে সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে। গোটা শহর দখলে নিতে তারা সেখানে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে।