ইয়েমেনে মার্কিন ‘ড্রোন’ হামলায় আল কায়েদা সদস্য নিহত
ইয়েমেনের বায়দা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় আল কায়েদার একজন জ্যেষ্ঠ সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।
২৯ সেপ্টেম্বরে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড থেকে জানানো হয়েছে।
গেল সপ্তায় স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন, বায়দা প্রদেশে আল কায়েদার ইয়েমেন শাখার দুইজন জ্যেষ্ঠ সদস্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চালকবিহনী বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন।
