৫ আরোহী নিয়ে নিখোঁজ থাই হেলিকপ্টার
থাইল্যান্ডের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঁচ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইউএইচ-৭২ লাইট হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়।
পাঁচ আরোহীর মধ্যে একজন মেজর জেনারেল ছিলেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র লেফ্টেন্যান্ট জেনারেল সমসাক নিনবানজের্দকুন।
তিনি বলেন, উড্ডয়নের আধা ঘণ্টা পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।
হেলিকপ্টারটি মিয়ানমার সীমান্তবর্তী পাই জেলার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ পর্যবেক্ষণ শেষে ফিতসানুলক বিমান ঘাঁটিতে ফিরে আসছিল।
রোববার জান্তা মুখপাত্র উইনথাই সুভারি বলেন, “হেলিক্টারটি এখনও নিখোঁজ।”
