২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় সন্দেহভাজন জঙ্গি পুলিশের গুলিতে নিহত

কানাডায় ওন্টারিও প্রদেশে সন্ত্রাস-বিরোধী অভিযানে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 06:49 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

বিবিসি জানায়, নিহত ব্যক্তির বয়স ২৪ বছর এবং তার নাম এরন ড্রাইভার বলে জানিয়েছে পুলিশ। গত বছর সে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কানাডার প্রেস নিউজ এজেন্সিকে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, একটি জনসমাগম এলাকায় আত্মঘাতী বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল সে।

সিটিভি নেটওয়ার্কে অভ্যন্তরীণ একটি সরকারি মেমোতে বলা হয়েছে, ঘরে তৈরি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক সংখ্যক মানুষ মারার পরিকল্পনা ছিল তার।

আরসিএমপি বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের সম্ভাব্য হুমকির ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পেয়েছে তারা।

এতে আরও বলা হয়, এক সন্দেভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং জনগণের নিরাপত্তায় কোনও বিপদ নেই তা নিশ্চিত করতে সঠিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।