২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিডোনিয়ায় আকস্মিক বন‌্যায় ১৫ জনের মৃত‌্যু 

মেসিডোনিয়া ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন‌্যায় এক রাতের মধ‌্যেই রাজধানী স্কোপিয়ায় ১৫ জনের মৃত‌্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Aug 2016, 04:15 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

শনিবার দিবাগত রাতের এ বন‌্যায় আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমআইএ রোববার জানিয়েছে। 

বন‌্যায় রাস্তায় থাকা গাড়ি ডুবে গেছে। স্কোপিয়া ঘিরে থাকা রিং রোডের ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির কয়েকটি আবাসিক এলাকায়ও ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার সকালে বৃষ্টি থামলেও সন্ধ‌্যা থেকে ফের বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

“বেশ কয়েকজন মারা গেছেন, এটি খুব দুঃখজনক,” বলেন এক পুলিশ কর্মকর্তা।

তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থার দেওয়ার মৃতের সংখ‌্যাটি নিশ্চিত করতে পারেননি তিনি।