২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের জ্বালানি স্থাপনায় জঙ্গি হামলা, নিহত ৪

উত্তর ইরাকের একটি জ্বালানি স্থাপনায় জঙ্গিরা হামলা চালিয়ে চার কর্মীকে হত্যা করে স্থাপনাটিতে বেশ কয়েকটি বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2016, 01:20 PM

Updated : 12 Apr 2022, 02:34 AM

রোববার ভোররাতের এ ঘটনায় স্থাপনাটির দুই রক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।

ভোররাত ৩টায় কিরকুকের ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবিটু গ্যাস কমপ্রেসর স্টেশনের বাইরের দরজা ভেঙে হাতবোমাসহ অন্তত চার বন্দুকধারী ভিতরে প্রবেশ করে। এ সময় স্টেশনটির দুই রক্ষী গুরুতর আহত হন। 

স্টেশনটির নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করে তারা চার কর্মীকে গুলি করে হত্যা করে, তারপর নিয়ন্ত্রণ কক্ষে বিস্ফোরক স্থাপন করে। এসব বিস্ফোরকের মধ্যে অন্তত পাঁচটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে সূত্রগুলো।

এর পরপরই ইরাকি নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস-বিরোধী বিভাগ স্টেশনটিতে অভিযান চালায়। তারা স্টেশনটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে একটি ঘরে লুকিয়ে থাকা এর ১৫ কর্মীকে উদ্ধার করে।

হামলাকারীদের হত্যা করা হয়েছে না তারা পালিয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত তা পরিষ্কার হয়নি।  

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলায় দায় স্বীকার করেনি। তবে এর আগে ইরাকের ওই এলাকার জ্বালানি স্থাপনাগুলোতে বিস্ফোরক নিয়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)।