২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্ধবী হত্যায় পিস্টোরিয়াসের ৬ বছর জেল

বান্ধবীকে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 03:01 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

পুরনো খবর:

আপিলের রায়: পিস্টোরিয়াস খুন করেছেন ‘জেনে-বুঝে’
কারাগার থেকে গৃহবন্দিত্বে পিস্টোরিয়াস
বান্ধবী হত্যা: পিস্টোরিয়াসের ৫ বছর জেল

বুধবার প্রায় এক ঘণ্টা শুনানির পর বিচারক থোকোজিলে মাসিপা এই রায় ঘোষণা করলে তাৎক্ষণিকভাবে পিস্টোরিয়াসকে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে বিবিসির খবর।   

২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাথরুমের বন্ধ দরজায় পিস্টোরিয়াসের ছোড়া গুলিতে নিহত হন তার বান্ধবী। গুলি স্টিনক্যাম্পের মাথা, বাহু আর নিতম্বে লাগে। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

স্টিনক্যাম্পকে ‘পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে ২০১৪ সালের অক্টোবরে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত।

Image
‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস

‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস

সে রায় উল্টে দিয়ে ২৯ বছর বয়সী পিস্টোরিয়াসকে সরাসরি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় আপিলের রায়ে।

গেল ডিসেম্বরে ওই রায়ে বলা হয়, অনিচ্ছাকৃত নরহত্যা নয়, দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস দুই বছর আগে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে জেনেশুনেই হত্যা করেছিলেন।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ব্লেড রানার নামে খ্যাত পিস্টোরিয়াসের বাড়িতে তারই গুলিতে খুন হন তার বান্ধবী ফ্যাশন মডেল রিভা স্টিনক্যাম্প।

মামলার শুনানিতে পিস্টোরিয়াসের দাবি ছিল, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য তিনি গুলি করেছিলেন। আর তাতেই বাথরুমে থাকা স্টিনক্যাম্পের মৃত্যু হয়। এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ছিল না।

হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ না হলেও পিস্টোরিয়াসের গুলিতেই স্টিনক্যাম্পের মৃত্যু হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টে আপিল শুনানি শেষে গেল ডিসেম্বরে দেওয়া রায়ে বলা হয়, অনিচ্ছাকৃত নরহত্যা নয়, দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস দুই বছর আগে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে জেনেশুনেই হত্যা করেছিলেন।

দুই পা বিহীন পিস্টোরিয়াস ধাতব পা লাগিয়ে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটারে দৌড়েছিলেন। সেই থেকে বিশ্ব তাকে চেনে ‘ব্লেড রানার’ হিসেবে।