২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ায় বন্যায় প্রাণহানি ৫৫

পাকিস্তানের উত্তরাঞ্চল এবং ভারতে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ৫৫ জনের প্রাণহানি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের চিত্রাল এলাকার বন্যায় বাড়িঘর এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাড়াও অন্তত ৩০ জন নিহত হয়েছে।

সম্প্রতি কয়েকদিনে ভারতের উত্তরাখন্ড এবং অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে আরও ২৫ জন নিহত হয়। দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতে শত শত মানুষ নিহত হয়েছে।

দুই দেশেই উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। শনি ও রবিবারে চিত্রালের আরসুন গ্রামে আকষ্মিক বন্যা দেখা দেয়।

ভারতের উত্তরাঞ্চলে কর্মকর্তারা বলেছেন, শুক্রবারের ভারী বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে উত্তরাখন্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে এবং অরুণাচলে দাঁড়িয়েছে ১০ জনে।

কয়েকটি গ্রাম মাটির তলে চাপা পড়েছে এবং জাতীয় একটি মহাসড়ক অংশিক বন্ধ হয়ে গেছে।