২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মতিনের স্ত্রী হামলার বিষয়ে জানতেন’

ফ্লোরিডার অরল্যান্ডো শহরের নৈশক্লাবে হামলকারী বন্দুকধারীর স্ত্রী এই হামলা পরিকল্পনার কথা জানতেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2016, 11:43 AM

Updated : 11 Oct 2022, 08:22 PM

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই ঘটনায় ওই নারীর বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে বলে আইন প্রয়োগকারী সংস্থার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল গ্রান্ড জুরি এ বিষয়ে তথ্যগুলো পরীক্ষা করে দেখছেন। নুর সালমানের বিরুদ্ধে বুধবারের মধ্যেই অভিযোগ্ আনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি অরল্যান্ডোর ঘটনার বিষয়ি একটি ব্রিফিং নিয়েছে। এই কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের সিনেটর আনগাস কিং বলেন, “কী হতে যাচ্ছে সে সম্পর্কে তার (মতিনের স্ত্রীর) কিছু ধারণা ছিল বলে মনে হয়েছে।”

নুর সালমান ‘সহযোগীতা করবেন বলে মনে হয়েছে’ এবং তিনি কিছু ‘গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন’ বলে কিং সিএনএনকে জানিয়েছেন।

এফবিআই সূত্রের বরাতে ফক্সনিউজ ডটকম জানিয়েছে, ৪৯টি খুন ও ৫৩টি খুনের প্রচেষ্টায় সহায়তা করায়, আসন্ন হামলা সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করতে ব্যর্থ হওয়ায় ও ফেডারেল এজেন্টদের সঙ্গে মিথ্যা কথা বলায় মতিনের স্ত্রী-র ‍বিরুদ্ধে কৌঁসুলিরা অভিযোগ দায়ের করতে চাইছে।

Image
পালস নৈশক্লাবে হামলাকারী পুলিশের গুলিতে নিহত ওমর মতিন। মতিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে নেওয়া ছবি। রয়টার্স

পালস নৈশক্লাবে হামলাকারী পুলিশের গুলিতে নিহত ওমর মতিন। মতিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে নেওয়া ছবি। রয়টার্স

এনবিসি নিউজ জানিয়েছে, ফেডারেল এজেন্টদের কাছে সামলান বলেছেন, স্বামীকে হামলা থেকে বিরত করতে তিনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, আবার এফবিআইকে বলেছেন তিনি একবার গাড়ি চালিয়ে তার স্বামীকে পালস নৈশক্লাবে নিয়ে গিয়েছিলেন, কারণ তার স্বামী ক্লাবটি পর্যবেক্ষণ করতে চেয়েছিল।

মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি জানিয়েছেন, মতিন অস্থিরচিত্ত ছিলেন এবং তাকে মারধর করতেন। বিয়ের চার মাসের মাথায় মতিনের ঘর থেকে তিনি পালিয়ে যান বলে জানিয়েছেন।

সালমানের মা, একবাল জাহি সালমান ক্যালিফোর্নিয়ার রোডেও টাউনে একটি মধ্যবিত্ত এলাকায় বসবাস করেন। তার এক প্রতিবেশী জানিয়েছেন, মতিনকে বিয়ে করার পর নুর সালমান মাত্র একবার মাকে দেখতে এসেছিলেন। 

জাহি সালমান নুরের স্বামীকে ‘তেমন পছন্দ করতেন না’ বলে জানান রাজিন্দর চাহাল নামের ওই প্রতিবেশী। এ কারণে নুরের মা নুর তার বাড়িতে আসুক, তা চাইতেন না বলে জানান চাহাল।

অর‌ল্যান্ডোর হামলার পর তিনি নুর সালমানের মার সঙ্গে কথা বলেছেন বলে জানান চাহাল, কথা বলার সময় জাহি সালমান ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন বলে জানান তিনি।