২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আবিবে ফিলিস্তিনি অস্ত্রধারীদের গুলিতে নিহত ৪

ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রীয় অঞ্চলের একটি জনপ্রিয় বাজার ও রেস্টুরেন্টে ফিলিস্তিনি দুই অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:45 AM

Updated : 12 Apr 2022, 02:14 AM

এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

বিবিসি বলছে, শ্যারোনা মার্কেটের দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রধান সেনা সদর দপ্তরের কাছেই হামলার ঘটনা দুটি ঘটে।

পুলিশ বলছে, পশ্চিম তীরের হেবরনের কাছে ইয়াত্তা গ্রামে এই দুই বন্দুকধারীর বাড়ি। তাদের  গ্রেপ্তার করা হয়েছে। তবে একজনকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গেল বছর থেকেই ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলা বেড়ে গেছে। এসবের মধ্যে ধারাবাহিকভাবে গোলাগুলি, ছুরি নিয়ে হামলা এবং গাড়ি দিয়ে হামলার ঘটনা রয়েছে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে হামলার সংখ্যা কমে এসেছিল।

ইসলায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে একে, “হত্যা ও সন্ত্রাসের বর্বর অপরাধ”, বলে অভিহিত করেন।

বুধবার স্থানীয় সময় রাত ২১.৩০ মিনিটে মানুষেরা যখন বাজার ও রেস্টুরেন্টে নিরুদ্বেগ সময় কাটাচ্ছিলে তখন এই হামলাটি চালানো হয়।

সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, গোলাগুলির পর মানুষেরা ঘটনাস্থল থেকে দৌড়ে বাঁচার চেষ্টা করছেন এবং সেখানে অ্যাম্বুলেস এসেছে।

চ্যানেল ১০ টেলিভিশনকে একজন নারী বলেন, তিনি তার ছেলের জন্মদিন উদযাপন করছিলেন। ঠিক ওই এমন সময় তিনি গুলির আওয়াজন শুনতে পেয়েছিলেন এবং বুঝতে পারেন এটি একটি সন্ত্রাসী হামলা।

ইচিলোভ হাসপাতাল থেকে বলা হয়েছে, আহত চার ব্যক্তিকে সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

তেল আবিবের পুলিশ প্রধান শিকো এদরি বলেন, “দুই সন্ত্রাসী ওই কমপ্লেকে এসেই গুলি চালানো শুরু করে। খুবই দুঃখজনক বিষয় গুলিতে ৯ ব্যক্তি বিভিন্ন মাত্রায় আহত হন।”

তিনি আরো বলেন, “দুই সন্ত্রাসীর একজন গ্রেপ্তার হয়েছেন আর অপরজন গোলাগুলিতে আহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা অস্ত্র জব্দ করা হয়েছে।”