২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে দুটি ট্রেনের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

বেলজিয়ামের ইয়েজ শহরের কাছে এহামার্লো সু হুই শহরে দুটি ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:45 AM

Updated : 12 Apr 2022, 02:13 AM

রোববার গভীর রাতে একই লাইনে থাকা একটি মালবাহী ট্রেনকে একটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে।

এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এহামার্লো সু হুইয়ের মেয়র।

বেলজিয়াম রেলওয়ের এসএনসিবি এক বিবৃতিতে জানিয়েছে, “প্রায় ৪০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন একই লাইনে থাকা অপর একটি মালবাহী ট্রেনের উপর আঘাত হানে। এতে ট্রেনটির ছয়টি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়।”

যাত্রীবাহী ট্রেনটি ইয়েজ ও নামুরের মধ্যে চলাচল করছিল। মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেওয়ার সময় এটি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে চলছিল।