জাপানে গহীন বনে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার
বাবা-মায়ের খামখেয়ালীতে গহীন বনের মধ্যে হারিয়ে যাওয়া জাপানি শিশুর খোঁজ ছয়দিন পর পাওয়া গেছে।
শুক্রবার জাপানের উত্তর হোক্কাইডো অঞ্চলের শিকাবে শহরের কাছে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে শিশুটির খোঁজ মেলে বলে জাপান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মাশিহিতো তাকানা জানিয়েছেন।
“স্থানীয় সময় সকাল ৭ টা ৫০ মিনিটে সেলফ ডিফেন্স ফোর্সের (এসডিএফ) প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে শিশুটি ঘোরাফেরা করছিল। পরে বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খাবার ও পানি দেয়।”
শিশুটি সুস্থ আছে এবং তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলেও জানান তিনি।
“তাকে আরও পরীক্ষা করার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে”, বলেন মাশিহিতো।
সাত বছর বয়সী ইয়ামাতু তানুকা গত ২৮ মে উত্তরাঞ্চল প্রদেশের হোক্কাইডোর দুর্গম পাহাড়ে হারিয়ে যায়।
শিশুটির বাবা-মা পরে পুলিশকে জানায়, পার্কে ঘুরতে গিয়ে অন্যান্য ব্যক্তি ও তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ায় ‘শাস্তি হিসেবে’ তাকে হোক্কাইডোর বনে রেখে ‘পাঁচ মিনিটের’ জন্য সরে গিয়েছিলেন তারা। ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধারের পর শিশুটির বাবা তাকায়ুকি তানুকা তার ‘কৃতকর্মের’ জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি উদ্ধার তৎপরতার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। ছবি: রয়টার্স
নিখোঁজ ইয়ামাতুকে উদ্ধারের জন্য ১৩০ জনের একটি দল গেল রোববার থেকে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল। ছবি: রয়টার্স
নিখোঁজ ইয়ামাতুকে উদ্ধারের জন্য ১৩০ জনের একটি দল গেল রোববার থেকে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল। কিন্তু চার-পাঁচদিন পরও খোঁজ না পাওয়ায় শিশুটির ব্যাপারে তারা হতাশ হয়ে পড়েছিল বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার ‘হারিয়ে যাওয়ার স্থান’ থেকে পাঁচ কিলোমিটার দূরে এসডিএফ’র প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ামাতুকে পাওয়া যায়, বাবা-মা পরে সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করেন বলে জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, হারিয়ে যাওয়ার দিন থেকেই শিশুটি ওই প্রশিক্ষণ কেন্দ্রে ছিল।
উদ্ধারের পর শিশুটির বাবা তার ‘কৃতকর্মের’ জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি উদ্ধার তৎপরতার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন।
