২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুতে পেন্সিল চেপে হাতের লেখায় সেরা

জন্ম থেকেই দুই হাতের কব্জি নেই। তারপরও যুক্তরাষ্ট্রের জাতীয় হাতের লেখা প্রতিযোগিতায় জিতেছে সাত বছর বয়সী এক বালিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগিতায় ‘স্পেশাল-নিডস’ ক্যাটাগরিতে ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেয় সে।

ভার্জিনিয়ার চ্যাসেপিকের বাসিন্দা আনাইয়া এলিক কোনো কৃত্রিম কব্জি ব্যবহার করে না; বরং সে দুই বাহু দিয়ে পেন্সিল চেপে ধরে লেখে।

গ্রিনব্রিয়ের ক্রিস্টিয়ান অ্যাকাডেমির শিক্ষার্থী এলিককে স্কুলের অধ্যক্ষ ট্রাসি কক্স অন্যদের জন্য ‘অনুপ্রেরণা’ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, “সে যেটা করবে বলে ঠিক করে, সেটা সে অবশ্যই করে দেখায়।”

“সে খুবই কঠোর পরিশ্রমী। তার শ্রেণীতে যাদের হাতের লেখা সবচেয়ে সুন্দর সে তাদের মধ্যে একজন।”

এলিক যে ক্যাটাগরিতে অংশ নিয়েছিল সেখানে বুদ্ধি, শারীরিক ও বিকাশগত প্রতিবন্দ্বীরা অংশ নেয়।

প্রতিযোগিতার পরিচালক ক্যাথলিন রাইট এবিসি নিউজকে বলেন, “যাদের হাত আছে তাদের হাতের লেখার সঙ্গে তার লেখার তুলনা করা যায়।”