২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উ কোরিয়ার

উত্তর কোরিয়া দ্রুত আরও একটি মাঝারি পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2016, 11:05 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

মাত্র দুই দিন আগে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়া শিগগিরই মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

এ মাসের শুরুতে আরও একটি মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ  হয় উত্তর কোরিয়া।

মুসুদান ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫০০ কিলোমিটার পথ উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।