পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪
পেরুর কেন্দ্রস্থলে আন্দিজ পর্বতমালায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
আন্দিজ পর্বতের পাসকো সিটির কাছে স্থানীয় সময় সকাল ৬ টার দিকে মহাসড়ক থেকে গভীর একটি খাদে পড়ে যায় বাসটি। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
বাসের নিচেও কয়েকজন চাপা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী।
এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে পেরুতে এটি দ্বিতীয় বড় ধরনের বাস দুর্ঘটনা।
