২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম শরণার্থীদের আশ্রয় দিচ্ছেন পোপ

গ্রিসের লেসবস দ্বীপের একটি শরণার্থী শিবির পরিদর্শন শেষে ভ্যাটিকান ফেরার পথে নিজের সঙ্গে ১২ জন সিরীয় শরণার্থীকে নিয়েছেন পোপ ফ্রান্সিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 08:37 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

তিনটি মুসলিম পরিবারের ওই ১২ সদস্যের মধ্যে ছয়টি শিশু রয়েছে। যুদ্ধের সময় বোমার আঘাতে তাদের বাড়ি ধ্বংসে হয়ে যায়।

ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “নিজে আশ্রয় দিয়ে পোপ ফ্রান্সিস শরণার্থীদের স্বাগত জানানোর দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চেয়েছেন।”

শনিবার লেসবস দ্বীপের মোরিয়া শরণার্থী শিবির পরিদর্শনে যান পোপ ফ্রান্সিস।

অশ্রু নয়নে শরণার্থীরা পোপের কাছে সাহায্য কামনা করে।

গত মাসে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে নতুন একটি চুক্তির কারণে হাজার হাজার শরণার্থী এখন লেসবস দ্বীপে আটকা পড়েছে, যাদেরকে চুক্তির আওতায় তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

তবে পোপ যে যেসব শরণার্থীদের নিজের সঙ্গে নিয়েছেন তারা ওই চুক্তি বাস্তবায়ন শুরু হওয়ার আগে থেকেই লেসবসে বসবাস করে আসছিল বলেও জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ।