২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা শুরু

ক্রমেই দুর্বল হয়ে পড়তে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পর্যুদস্ত করার লক্ষ্যে সাইবার হামলাসহ সমন্বিত হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2016, 04:25 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

যুক্তরাষ্ট্রের সহকারী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

কলরাডো বিমান ঘাঁটিতে যাওয়ার পথে একটি সামরিক বিমানে ভ্রমণসঙ্গী সাংবাদিকদের তিনি বলেন, “ওরা প্রচণ্ড চাপে আছে। গত ছয়মাসের প্রতিটি সময়ে আমরা তাদের একটা না একটা প্রতিরক্ষা ব্যুহ ধ্বংস করে দিয়েছি, আমরা তাদের পরাজিত করেছি। তারা চলে গেছে, তারা পশ্চাদপসারণ করেছে।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসকে সবদিক থেকে চেপে ধরেছে, এ ক্ষেত্রে সব ধরনের সামরিক সামর্থ্য ব্যবহার করা হচ্ছে, গোষ্ঠীটিকে পরাজিত করতে সাইবার হামলাও চালানো হচ্ছে।