২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলার আরেক সন্দেহভাজন গ্রেপ্তার

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরে সন্ত্রাসী হামলা চালানো মূল আরেকজন সন্দেহভাজন মোহাম্মদ আব্রিনিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে বেলজিয়ামের গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 10:00 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

বেলজিয়ান সম্প্রচারমাধ্যম ভিআরটি শুক্রবার বলেছে, ওই ব্যক্তি গত মাসে ব্রাসেলসে বোমা হামলায়ও জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

২২ মার্চে ব্রাসেলস বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় দুই আত্মঘাতী বোমা হামলাকারীর সঙ্গে মাথায় হ্যাট পরা যে আরেক ব্যক্তিকে দেখাগিয়েছিল সে-ই ৩১ বছর বয়স্ক বেলজিয়ান নাগরিক আব্রিনি বলে মনে করা হচ্ছে।

ব্রাসেলসে হামলায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন কৌঁসুলিরা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি তারা।

প্যারিসে হামলায় জড়িত সন্দেহে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সালাহ আব্দেস্লামের সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় সিসিটিভি ফুটেজে সনাক্ত হওয়ার পর থেকে আব্রিনি ইউরোপের মোস্ট ওয়ান্ডেট তালিকায় ছিলেন।

বেলজিয়াম কর্তৃপক্ষ তাকে ধরতে মানুষের সহায়তা পাওয়ার জন্য গত বৃহস্পতিবার তার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করে।