২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন, বার্লিন, রোমে হামলার ইঙ্গিত আইএসের

একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমা বিশ্বে আরও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ইসলামিক স্টেট।সম্ভাব্য লক্ষ্যস্থল হিসাবে লন্ডন, বার্লিন ও রোমের নাম উল্লেখ করেছে জঙ্গি গোষ্ঠীটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2016, 06:46 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

ভিডিওটিতে ইংরেজিতে আইএস এর এক সদস্য বলেছেন, “গতকাল প্যারিসে হামলা চললে, আজ ব্রাসেলসে হামলা হলে, আগামীকাল তা কোথায় হবে আল্লাহই জানেন। এটি হতে পারে লন্ডনে, বার্লিনে কিংবা রোমে।”

মঙ্গলবার আইএস এর প্রকাশিত এ ভিডিওতে আগে চালানো হামলাগুলোর ফুটেজ দেখানো হয়।

মার্চ্ মাসে ব্রাসেলসে বোমা হামলা চালিয়ে ৩১ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। গতবছর নভেম্বরে প্যারিসে হামলায় ১৩০ জন নিহতের ঘটনার দায়ও স্বীকার করে আইএস।

মঙ্গলবার প্রকাশিত ভিডিওটিতে লন্ডনের হাউজ অব কমন্স এবং রোমের কোলোসিয়ামও দেখিয়েছে আইএস।