২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জাতীয় তদন্ত সংস্থার কর্মকর্তা গুলিতে নিহত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিজনরে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:04 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

শনিবার রাতে একটি বিয়ের আসর থেকে ফেরার সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন, রোববার জানিয়েছে এনডিটিভি। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রীও গুলিতে আহত হন।  

ডিএসপি মোহদ তানজিল ও তার স্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়। রাজ্যের সাহাসপুর জেলার নিকটবর্তী বিজনরের পিএস সেওহারা এলাকায় ঘটনাটি ঘটে। 

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে তাৎক্ষণিভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তানজিলকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর অবস্থা সঙ্কটজনক।

এনআইএ ও সন্ত্রাস-বিরোধী স্কোয়াডের (এটিএস) দুটি দল হাসপাতালে গিয়ে তানজিলের মৃতদেহ পরীক্ষা করেছে।