২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০     

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ফারসে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Mar 2016, 12:00 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রত্যন্ত একটি এলাকা থেকে এক রোগীকে নিয়ে সিরাজ শহরে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ওই রোগী, চার চিকিৎসা কর্মী ও দুই ক্রু নিহত হন।

আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্স নয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে। পাশপাশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন হামিদির বরাতে একটি গাড়ি দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছে।

তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে। সম্প্রতি কয়েকদিন ধরে ফারস প্রদেশের ওই এলাকাটিতে ঝড়বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। 

ফারস প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।