আফগানিস্তানে পৃথক বোমা হামলায় নিহত ২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন এবং কুনার প্রদেশে অন্য একটি আত্মঘাতী বোমা হামলায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাবুল নিহতদের মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক। শনিবারের এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে।
তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে বলে জানায় রয়টার্স। তালেবানদের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদের দাবি, হামলায় ২৩ কর্মকর্তা নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
এ হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলেও দাবি করেন তিনি।
আফগান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
এদিকে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে শনিবারের হামলায় একজন আফগান মিলিশিয়া কমান্ডারসহ অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
আফগানিস্তানের কুনা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় আহত একটি শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
তিনি আরো বলেন, “হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ ও শিশু। হয় তারা ওই স্থান দিয়ে যাচ্ছিল নয়তো পার্কের মধ্যে খেলাধুলা করছিল।”
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি। একজন বয়োজ্যেষ্ঠ আদিবাসী নেতা ও মিলিশিয়া কমান্ডার হাজি খান জানও হামলায় নিহত হয়েছেন।
এই জেলায় গেল বছরে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে চালানো উল্লেখযোগ্য অভিযানে যুক্ত ছিলেন ওই মিলিশিয়া কমান্ডার।
