পার্লামেন্টারি নির্বাচনের ডাক সিরিয়ার আসাদের
আগামী ১৩ এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সোমবার দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
গত পাঁচ বছর ধরে গৃহযুদ্ধের মধ্যে থাকা দেশটিতে সর্বশেষ ২০১২ সালে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। প্রতি চার বছর পর পর দেশটিতে পার্লামেন্ট নিামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
গৃহযুদ্ধে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে দেশটিতে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে যু্দ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
তবে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে সম্পর্কিত নুসরা ফ্রন্ট এই যুদ্ধবিরতির আওতায় নেই। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নুসরা ফ্রন্ট ও পশ্চিমা সমর্থিত বিদ্রোহীরা পাশাপাশি থাকায় রুশ বিমান ও সিরীয় সরকারি বাহিনী নুসরা ফ্রন্টের ওপর হামলা চালালে তাতে পশ্চিমা সমর্থিত বিদ্রোহীরাও আক্রান্ত হতে পারে, অন্তত বিদ্রোহীদের মধ্যে এমন শঙ্কা আছে।
তাতে এই যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির পশ্চিমাপন্থি বিদ্রোহীরা।
