২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চলতি বছর জার্মানি যাবে ৫ লাখ আশ্রয়প্রার্থী’

চলতি বছর পাঁচ লাখ আশ্রয়প্রার্থী জার্মানিতে আসতে পারে বলে ধারণা করছে দেশটির সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Feb 2016, 01:28 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

কেন্দ্রীয় শ্রম দপ্তরের একটি সূত্রের বরাতে মঙ্গলবার প্রকাশিতব্য এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হাইনিশা পোস্ট।

জার্মানির কেন্দ্রীয় শ্রম দপ্তর এবং অভিবাসন ও শরণার্থী বিষয়ক কেন্দ্রীয় দপ্তরের (বিএএমএফ) যৌথ প্রধান ফ্রাঙ্ক য়ুয়ের্গেন বাইজেকে এই সংখ্যক আশ্রয়প্রার্থীর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মেজিয়া । 

ওই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে পাওয়া যায়নি।

গেল বছর ১১ লাখ আশ্রয়প্রার্থী জার্মানিতে প্রবেশ করে।