২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিকা বহনকারী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্রাজিলের   

টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় জিকা ভাইরাস বহনকারী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2016, 12:25 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

শনিবার জাতীয় কার্যক্রম দিবস পালনের মাধ্যমে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করা হবে বলে রেকর্ডকৃত ওই বার্তায় জানিয়েছেন তিনি, খবর বিবিসির।

ওই দিন কয়েক হাজার সেনা ও রাষ্ট্রীয় কর্মী ঘরবাড়ি ও দপ্তরগুলোতে অভিযান চালিয়ে মশা-নিধনযজ্ঞ শুরু করবেন বলে জানিয়েছেন রৌসেফ।

মানুষের ঘরবাড়ির ভিতরে বা কাছেই এসব মশার বংশবিস্তার হয় বলে জানিয়েছেন তিনি।

অবিকশিত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভাইরাসটি দুই আমেরিকার ২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে দি প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানিয়েছে। আফ্রিকার ইবোলা ভাইরাসের অভিজ্ঞতায় জিকার দ্রুত ছড়িয়ে পড়ার মুখেই বিশ্বময় জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

রোগ ছড়ানো এসব মশা নিধন অভিযানে কেন্দ্র থেকে পর্যাপ্ত রসদ ছাড় দেওয়া হবে জানিয়ে রৌসেফ বলেন, “এ লড়াইয়ে হার মানা যাবে না।”

এ ‘লড়াইয়ে’ সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

বলেন, “সবার সহায়তা ও শুভকামান দরকার আমাদের। আপনার পরিবার ও সমাজকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। জিকা ভাইরাসের বিরুদ্ধে বিজ্ঞান এখনও কোনো ওষুধ বানাতে না পারায় মশার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই এই রোগকে প্রতিরোধ করতে হবে।”