২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সেরা বাবুর্চিকে মৃত উদ্ধার

বিশ্বের সেরা বাবুর্চি বেনোয়া ভিওলিয়েকে তার নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 09:43 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

একটি সুইস রেস্তোরাঁর প্রধান শেফ ছিলেন তিনি। তার এ রেস্তোরাঁ গত ডিসেম্বরে বিশ্বের সেরা রেস্তোরাঁ নির্বাচিত হয়। আর তিনি হন বিশ্বের সেরা বাবুর্চি।

বিবিসি জানায়, প্রাথমিক তদন্তে সুইস পুলিশের ধারণা, ফ্রান্সে জন্মগ্রহণ করা ৪৪ বছর বয়সী ভিওলিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

সুইজারল্যান্ডে লুসানের ফরাসি ভাষাভাষী অঞ্চলে ভিওলিয়ের রেস্টুরেন্টটি ৩টি পুরস্কার লাভ করা ছাড়াও বিশ্বের এক হাজার সেরা রেস্তোরাঁর ফরাসি তালিকায় এক নম্বরে রয়েছে।

হোটেলটির আগের মালিক ও ভিওলিয়ের পরামর্শদাতা ফিলিপ রোচাট সাইকেল চালানোর সময় অসুস্থ হয়ে পড়ার কয়েকমাসের মধ্যেই মারা গেলেন ভিওলিয়ে।

১৯৯৬ সাল থেকে রেস্তোরাঁটিতে কাজ করতেন তিনি। ২০১২ সালে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় রেস্তোরাঁটি কিনে নেন। এরপর তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন।