২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে অভিবাসী হোস্টেলে গ্রেনেড নিক্ষেপ

জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের একটি হোস্টেলে অজ্ঞাত হামলাকারী তাজা গ্রেনেড ছুঁড়ে পালিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 12:58 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে।

ভিলিগেন-শোনিগেন শহরের একটি ভবনের কাছে গ্রেনেডটি পাওয়া যায়। এই ভবনে ১৭০ জন অভিবাসী রয়েছেন। গ্রেনেডটির পিন খোলা থাকলেও এটি কোনো কারণে বিস্ফোরিত হয়নি।

দেশটির বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, এ হচ্ছে ‘ঘৃণা ও সহিংসতার’ নয়া পর্যায়।

জার্মানিতে ২০১৫ সালে অভিবাসীদের ঘর-বাড়িতে ১০০৫টি হামলার ঘটনা ঘটেছে।  ২০১৪ সালের তুলনায় যা ছিল পাঁচগুণ বেশি।

বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা যখন নিয়ন্ত্রিতভাবেগ্ গ্রেনেডটির বিস্ফোরণ ঘটান তখন ভিলিগেন-শোনিগেন শহরের ওই হোস্টেল থেকে কিছু অভিবাসীকে সরিয়ে নেয়া হয়েছিল।

গ্রেনেডটির পিন খোলা থাকলেও বিস্ফোরিত না হওয়ার প্রসঙ্গে পুলিশের মুখপাত্র থমাস ক্লামবাখ বলেন, “নিতান্ত ভাগ্যগুণে” কেই হতাহত হননি।