২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিনের ভয়ে’ ঘর ছেড়ে রাস্তায় !

মিশরের উত্তরাঞ্চলের একটি গ্রামে রহস্যজনকভাবে কয়েক ডজন বাড়িতে আগুন লাগার পর এলাকাবাসীর মধ্যে ‘জিন’ আতঙ্ক দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:29 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

গ্রামবাসীর বিশ্বাস জিনই বাড়িগুলোতে আগুন দিয়েছে। তাদের ধারণা, কেউ হয়তো ‘জিন’ কে আঘাত করেছে এবং প্রতিশোধ নিতে জিন এ কাণ্ড করছে।

যদিও ধর্মীয় নেতারা গ্রামবাসীর দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, এটি কুসংস্কার ছাড়া আর কিছু নয়।

আতঙ্কে মিনা সাফোর গ্রামের বেশিরভাগ পরিবার বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের আশঙ্কা ‘জিনের’ আক্রশের পরবর্তী শিকার হবে তারা।

শিশুরা ভয়ে স্কুলে যাচ্ছে না। মসজিদগুলোতে কোরআন পাঠ ও প্রার্থনা করা হচ্ছে।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অগ্নিণির্বাপক বাহিনীর গাড়ি সবসময় ওই গ্রামে অবস্থান করছে।

ঘটনার শিকার আল-সৈয়দ শাবান নামের একজন বিবিসি’কে বলেন, “হঠাৎ করেই বাড়ির ভেতরে ঘন কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলি দেখতে পাই। আমরা জানালা ভেঙে ভেতরে ঢুকে আগুনে পানি ঢালতে শুরু করি। কিন্তু পানিতে আগুন নেভানো যাচ্ছিল না। আমরা ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করতে থাকলে আগুন নিভে যায়। প্রায় ১০ মিনিট ধরে আগুন জ্বলে।”

“আগুনে অনেক কিছু পুড়ে যায়। আমাদের বাড়ির পর ওই দিন আরও সাতটি বাড়িতে আগুন লাগে।”

ভিডিও ধারণের সময় একটি বাড়িতে আগুন ধরে যায় বলে জানায় বিবিসি।