ইরাকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে বহু আইএস জঙ্গি নিহত
ইরাকের আনবার ও সালাহউদ্দিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইসলামিক স্টেটের (আইএস) বহু জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন।
আনবারে নিরাপত্তা বাহিনী ও সুন্নি ট্রাইবাল যোদ্ধারা আইএস জঙ্গিদের সঙ্গে তুমুল লড়াই করে সাজ্জারিয়া এবং জুইয়া জেলায় তাদের নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হন।
প্রাদেশিক রাজধানী রামাদির পূর্বাঞ্চলে এবং বাগদাদ থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে জেলা দুটির অবস্থান।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার সহায়তায় এই লড়াইয়ে অন্ততপক্ষে ২৫ জঙ্গি-সন্ত্রাসী নিহত হয়েছেন এবং তাদের ব্যবহৃত ছয়টি গাড়ি ধ্বংস হয়েছে।
লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত ও প্রায় নয়জন আহত হয়েছেন।
গেল ডিসেম্বরের ২৮ তারিখ ইরাকি নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে রামাদি মুক্ত করে সেখানকার সরকারি ভবনে ইরাকের পতাকা উড়িয়ে দেয়।
কিন্তু শহরটি ছোট্ট একটি অংশ এখনো নিরাপদ নয়। কারণ আইএস জঙ্গিরা সেখানে বিপুল সংখ্যক বোমা পেতে রেখেছে।
